প্রধান সূচি

পিরোজপুর পৌরসভা নির্বাচন ॥ কামরুজ্জামান শামীমের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি আজ শুক্রবার ১২টার দিকে ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ বিষয়ে কামরুজ্জামান খান শামীম বলেন, দলীয় মনোনয়ন লাভের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামীকাল শনিবার সেটা জমা দিবো। দল আমাকে মনোনয়ন দিলে পিরোজপুর পৌরসভার মেয়র পদে বিজয় লাভ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবো। পিরোজপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ পৌরসভা গড়ে তুলবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial