প্রধান সূচি

Friday, December 11th, 2020

 

পিরোজপুর পৌরসভা নির্বাচন

মেয়র প্রার্থীরা ঢাকায় লবিং এ ব্যস্ত ॥ কাউন্সিলর প্রার্থীরা মাঠে

পিরোজপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয়বার ঘোষিত তফসিলে দেশের ৬১ পৌরসভার নির্বাচনের মধ্যে পিরোজপুর সদর পৌরসভার নাম রয়েছে। এই নির্বাচনে প্রথমবারের মতো পিরোজপুরে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দোয়া চাওয়াসহ গণসংযোগ ও সভা-সমাবেশে করে আসছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং করে চলছেন। তারা দলীয় মনোনয়নের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাও দিয়েছেন। যদিও পিরোজপুর জেলা আওয়ামী লীগ থেকে মেয়র পদেবিস্তারিত পড়ুন


পিরোজপুর পৌরসভা নির্বাচন ॥ কামরুজ্জামান শামীমের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি আজ শুক্রবার ১২টার দিকে ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ বিষয়ে কামরুজ্জামান খান শামীম বলেন, দলীয় মনোনয়ন লাভের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামীকাল শনিবার সেটা জমা দিবো। দল আমাকে মনোনয়ন দিলে পিরোজপুর পৌরসভার মেয়র পদে বিজয় লাভ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবো। পিরোজপুরকেবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাউখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাউখালী উপজেলা সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, কাউখালী উদীচীর সাধারণ সম্পাদক রবীন মুখোপাধ্যায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা সেলিম মুজাহিদ, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial