প্রধান সূচি

পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন

পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছার কাশিমনগর, কপিলমুনির সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদকাঠী, মালথ ও আগড়ঘাটা এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
পরিবেশবাদি সংগঠন বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে কপিলমুনি সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনের গাছে মাটির পাত্র স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাংবাদিক দীপ অধিকারী, পরিবেশ কর্মী কওসার আলী, পঞ্চান্ন দাশ, সিয়ামুল ইসলাম, সাবিক গাজী, আশরাফুল গাজী, ফাহিম রহমান, সাজিদ আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠন বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে ১ হাজারের অধিক মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের উদ্যোগী হওয়ার আহবান করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial