Friday, December 4th, 2020
পিরোজপুর পৌরসভা নির্বাচন
আওয়ামী লীগের ৬ জন এবং বিএনপি’র ৭ জনের আবেদন
পিরোজপুর জেলার ৪টি পৌরসভার মধ্যে শুধুমাত্র পিরোজপুর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয়বার ঘোষিত তফসিলে এ পিরোজপুর সদর পৌরসভার নির্বাচনের কথা জানানো হয়। পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৬ জন প্রার্থী পিরোজপুর পৌর আওয়ামী লীগের কাছে আবেদন করেছেন। এরা হলেন- বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল হুদা আলম, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ,বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙালির অবিনাশী চেতনার মূর্ত প্রতীক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙালির অবিনাশী চেতনার মূর্ত প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্য পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতা ছিনিয়ে আনার অনুপ্রেরণা। আমাদের সকল সৎ কর্মে এগিয়ে যাবার প্রেরণার প্রতিচ্ছবি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীরা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের অপচেষ্টাকারীরা বাংলাদেশের স্বাধীন সত্তা নিয়ে বিতর্ক করছেন। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য চিরভাস্বর হয়ে থাকবে। এই বিষয় নিয়ে অনাকাঙ্খিত বিতর্ক সৃষ্টিকারীদের অসৎ উদ্দেশ্য আছে। এটা নিয়ে বাড়াবাড়ি করলে এদেশের স্বাধীনতাকামী কোটি কোটি মানুষ তাদের প্রতিহত করবে। আইনও তার নিজস্ব গতিতেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছার কাশিমনগর, কপিলমুনির সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদকাঠী, মালথ ও আগড়ঘাটা এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশবাদি সংগঠন বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে কপিলমুনি সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনের গাছে মাটির পাত্র স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশবিস্তারিত পড়ুন
স্ত্রীর সাথে অভিমান করে ঘরে আগুন দিলেন স্বামী
বাগেরহাটের শরণখোলায় স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায় নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে এক জেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। জেলের স্ত্রী আকলিমা বেগম জানায়, উত্তর রাজাপুর গ্রামের আ. হক সরদারের ছেলে লোকমান সরদার (৪২)’র সাথে প্রায় ১৮ বছর পূর্বে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১টি ছেলে ও ২টি মেয়ে রয়েছে। জেলে লোকমান গভীর সমুদ্রে মাছ ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ী ফিরে স্ত্রী আকলিমার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটি শুরু করে। একপর্যায়ে আকলিমা (৩৬) ছেলে মেয়েদের নিয়ে পার্শ্ববর্তী হাসান হাওলাদারের বসতঘরে আশ্রয় নেয়। পরে লোকমান রাতবিস্তারিত পড়ুন
