প্রধান সূচি

পিরোজপুর পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগের ৬ জন এবং বিএনপি’র ৭ জনের আবেদন

পিরোজপুর জেলার ৪টি পৌরসভার মধ্যে শুধুমাত্র পিরোজপুর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয়বার ঘোষিত তফসিলে এ পিরোজপুর সদর পৌরসভার নির্বাচনের কথা জানানো হয়।
পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৬ জন প্রার্থী পিরোজপুর পৌর আওয়ামী লীগের কাছে আবেদন করেছেন। এরা হলেন- বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল হুদা আলম, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু।
এদিকে, পিরোজপুর পৌরসভা নির্বাচনে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দিন খানের নাম শোনা গেলেও তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আবেদন করেন নি বলে জানা গেছে।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন নান্না জানান, দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পৌর আওয়ামী লীগের কাছে ৬ জন আবেদন করেছেন। পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের আবেদন যাচাই করে ৩ জনের একটি তালিকা এবং রেজুলেশন করে জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করা করেছে।
এদিকে, বিএনপি থেকেও পিরোজপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৭ জন প্রার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। মানোনয়নপ্রার্থীরা হলেন, পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এমডি লিয়াকত আলী সেখ বাদশা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সেখ সহিদুল্লাহ শহী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক সানু, জেলা যুবদল নেতা মো. আক্তারুজ্জামান সেখ রাহাত এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেখ বদিউজ্জামান রুবেল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial