মুজিববর্ষ উপলক্ষে থানায় চালুকৃত সার্ভিস ডেক্সের মান উন্নয়নে আলোচনা সভা
মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর সদর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য চালু হওয়া সার্ভিস ডেক্স এর মান উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন)।
সভায় ওয়ার্ল্ড ভিশন, মহিলা পরিষদ, সরকারি শিশু পরিবার এবং সমাজসেবা অধিদপ্তরের নেতৃবৃন্দ অংশ নেয়।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেনের সঞ্চালনায় সবায় বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সুফিয়া কামাল নারী সংঘের সহ- সাধারণ সম্পাদক অর্পনা হালদার, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. জাকির হোসেন, জেলা শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শাবানা খানম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি পলিন সরদার, মৃদুলা সরকার, সাপোর্ট এর পক্ষে তামান্না প্রমুখ।
এ সময় বক্তারা চালুকৃত এ সার্ভিস ডেক্সটির মান উন্নয়নে বিভিন্ন ধরণের পরামর্শ ও মতামত প্রকাশ করেন।
উল্লেখ্য, সার্ভিস ডেক্স থেকে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের আলাদাভাবে বিশেষ সেবা প্রদান করা হয়।
