Thursday, December 3rd, 2020
স্বরূপকাঠীতে বেআইনিভাবে ডিপিএস পরিচালনা
কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সমবায় সমিতিগুলো ॥ মামলার শিকার গ্রাহকরা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সমবায় সমিতির নিবন্ধন নিয়ে শতাধিক স্থানীয় এনজিও দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কিস্তির নামে ক্রেডিট প্রোগ্রাম পরিচালনা করছে। এনজিও ব্যুরো অথবা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমতি ছাড়াই অধিক মুনাফার লোভ দেখিয়ে বেআইনী ডিপোজিট পেনশন স্কীম (ডিপিএস) করার নামে সমিতির পরিচালকরা কোটি কোটি টাকার ব্যক্তিগত সম্পদ গড়ে তুলছে। পরিচালক নামদারী মালিকরা সমিতির সদস্যদের ডিপিএস সঞ্চয়ের টাকা কৌশলে সরিয়ে ব্যক্তিগত নামে কোটি কোটি টাকার জমিজমা ক্রয় ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সমিতির নিবন্ধন নিয়ে বেআইনী ডিপিএস সংগ্রহ করলেও সমবায় দপ্তরসহ তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তারা সমিতিগুলোর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন না।বিস্তারিত পড়ুন
আম্বার আইটির পিরোজপুর শাখার উদ্বোধন
পিরোজপুরে আম্বার আইটি লিমিটিডের পিরোজপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে আম্বার আইটি পিরোজপুর শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মোল্লা আজাদ হোসেন (পিপিএম), পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহসান, আম্বার আইটির প্রতিনিধিদের পক্ষে ব্যবসা উন্নয়নের উর্ধ্বতন ব্যবস্থাপক এস এম মহসীন আলম বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন আম্বার আইটি লিমিটেডের পিরোজপুর শাখার স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি মো. নিয়াজ ফেরদৌস।
মুজিববর্ষ উপলক্ষে থানায় চালুকৃত সার্ভিস ডেক্সের মান উন্নয়নে আলোচনা সভা
মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর সদর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য চালু হওয়া সার্ভিস ডেক্স এর মান উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন)। সভায় ওয়ার্ল্ড ভিশন, মহিলা পরিষদ, সরকারি শিশু পরিবার এবং সমাজসেবা অধিদপ্তরের নেতৃবৃন্দ অংশ নেয়। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেনের সঞ্চালনায় সবায় বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা,বিস্তারিত পড়ুন
