প্রধান সূচি

পিরোজপুরসহ ৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় ৬১টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বুধবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী, যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো-
পিরোজপুর জেলার পিরোজপুর সদর পৌরসভা, বাগেরহাটের মোংলা পৌরসভা, চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জের কাজীপুর, বেলকুচি, সদর ও রায়গঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ, কুষ্টিয়া সদর, কুমারখালী, ভেড়ামারা ও মিরপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ, নারায়ণগঞ্জের তারাবো, শরীয়তপুর সদর, কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সদর, দিনাজপুর সদর, বিরামপুর ও বীরগঞ্জ, নওগাঁর নজিপুর, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, সাথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর আড়ানী, ভবানীগঞ্জ ও কাকনহাট, সুনামগঞ্জ সদর, ছাতক ও জগন্নাথপুর, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছা, মাগুরা সদর, ঢাকার সাভার, নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর, বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি ও সান্তাহার, নেত্রকোনার কেন্দুয়া, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকুপা, পার্বত্য খাগড়াছড়ি সদর, বান্দরবান জেলার লামা, নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইলের ধনবাড়ী, কুমিল্লার চান্দিনা, ফেনীর দাগনভূঞা, কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর, নরসিংদীর মনোহরদী এবং নোয়াখালীর বসুরহাট।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial