প্রধান সূচি

পিরোজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। বুধবার সকাল ১১টায় শহরের পুরাতন কালেক্টরেট ভবনের মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ও পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব।

সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীসহ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস পালন উপলক্ষে নারী নির্যাতন বন্ধে মহিলা পরিষদের নানা কার্যক্রম তুলে ধরা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial