প্রধান সূচি

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের এর ইন্তেকাল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা মোসা. রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। সোমবার রাত সাড়ে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মোসা. রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মরহুমার ৫ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। শেখ হেলাল উদ্দীন এমপির ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial