প্রধান সূচি

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠে মো. সোলায়মান (৩৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জগন্নাথকাঠি দক্ষিনপাড় বন্দরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বন্দরে মাহাবুবুর রহমান মনিরের নির্মানাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতা বসত: পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যায় রাজমিস্ত্রি সোলায়মান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোলায়মান ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার হানিফ খানের ছেলে। সে আমড়াজুরি এলাকায় শশুরবাড়ি থাকতো। বর্তমানে বাসা ভাড়া নিয়ে নেছারাবাদে রাজমিস্ত্রীর কাজ করত।
নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial