প্রধান সূচি

Tuesday, November 17th, 2020

 

মঠবাড়িয়ায় সম্পত্তি দখলের চেষ্টায় আপন ভাইয়ের নেতৃত্বে বোন-ভগ্নিপতিকে বেঁধে রেখে ত্রানের ঘর নির্মাণ ॥ চাঁদা দাবী

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামে আপন ভাইয়ের নেতৃত্বে বৃদ্ধ বোন-ভগ্নিপতিকে এক দড়িতে বেঁধে নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হত্যার হুমকি দিয়ে সেখানে জোর করে ত্রাণের ঘর নির্মাণ, চাঁদা দাবী এবং অস্ত্রসস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ সংহিসতায় আতংকগ্রস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারটি নিরাপত্তা ও প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক পক্ষ ইউসুফ আলী খানের মেয়ে খাদিজা বেগম। লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা মো. ইউসুফ আলী খান তার মা কুলসুমবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের এর ইন্তেকাল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা মোসা. রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। সোমবার রাত সাড়ে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মোসা. রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুমার ৫ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। শেখ হেলাল উদ্দীন এমপির ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial