প্রধান সূচি

চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া

বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ শেখ পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মো. নাজমুল হক টিপুর উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২ টায় হিজলা ইউনিয়নের চরশৈলদাহ তার নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না,  হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, শেরে বাংলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান বাবু, চরশৈলদাহ কওমিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা আলমগীর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাদশ শেখ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial