পাইকগাছায় সন্দেহজনক ব্যক্তি আটক
খুলনার পাইকগাছায় জবের আলী (৫০) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪টায় উপজেলার বাঁকাবাজারস্থ টহল পুলিশ রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি করাকালে তাকে আটক করে।
আটক জাবের আলী ওরফে জবেদ আলী মোড়ল ওরফে গেটলের বিরুদ্ধে পাইকগাছাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সে ২০১৭ সালের বটিয়াঘাটা থানার এফআইআর নং ১৭, জিআর ২০৯ ও ২০১২ সালে পাইকগাছা থানার এফআইআর নং ৩৪, জিআর নং ২১৪, ২০১৭ সালে এফআইআর নং ৪৯ ও জিআর ১৩৬ নং মামলার এজহারভুক্ত আসামী। আটক জবের বনদস্যুর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি এজাজ শফি জানান, থানার অধিনস্থ পুলিশ ভোর রাতে উপজেলার বাঁকাবাজারে নিরাপত্তা ডিউটি করাকালীন সময়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায় সঠিক তথ্য প্রদানে তার কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। আটক জাবের ওরফে জবেদ মোড়ল তার নাম পরিচয় গোপন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভুল তথ্য প্রদান করে। সে বনদস্যুর সক্রিয় সদস্য কিনা তা তদন্ত করা হচ্ছে। তাকে ৫৫ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
