প্রধান সূচি

Wednesday, November 11th, 2020

 

সুপারির দাম বেশী, ফলন কম ॥ শঙ্কায় চাষী ও ব্যবসায়ী

সুপারির জন্য বিখ্যাত উপকূলীয় পিরোজপুরের কাউখালী উপজেলা। এ উপজেলার লোকজনের সারাবছরের আয়ের বড় অংশ আসে সুপারি বিক্রি থেকে। প্রতিবছরই এখান থেকে প্রচুর পরিমাণে সুপারি সারাদেশে ছড়িয়ে যায়। কিন্তু এবার সুপারির ফলন নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন স্থানীয় কৃষকরা। অর্থকারী ফসল সুপারীর বাম্পার ফলনে বাগান মালিকদের মুখে হাসি থাকলেও মনে রয়েছে শঙ্কা। সম্প্রতি দেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলে ব্যাপক ক্ষতি হয়েছে সুপারি বাগানগুলোতে। প্রাকৃতিক নানান দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সুপারির ফলন তথা উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে। যার ফলে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের। কাউখালী উপজেলায় ব্যাপক হারে সুপারিরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুধবার সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ৪৮টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার। দুপুর ১২টায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্নবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা ও গাঁজা উদ্ধার

পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে। বুধবার এবং গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হেসেনের তত্বাবধানে পরিদর্শক মো. আহসান হাবীবের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল জেলার ভান্ডারিয়া উপজেলার মধ্য ভান্ডারিয়া সরদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪৯)কে আটক করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ১৯০ পিস ইয়াবাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাগেরহাটে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের শুভ সূচনা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতা কর্মীরা। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা শাহনেওয়াজ দোলন, ফারুক তালুকদার, পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির পলি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকারসহ দলের নেতাকর্মীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাবে এসে শেষ হয়। পরে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উদযাপন

ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষে জাতীয়ভাবে উদযাপিত কর্মসূচির সাথে পিরোজপুরকে সম্পক্ত করা হয়। এ উপলক্ষে বুধবার পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনাতয়নে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এক অনুষ্ঠানে জেলার ২৫ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনিরা পারভীন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মো. আল মুজাহিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি শাখা ইয়াছিন খন্দকার, এনডিসি ইমরান আহম্মেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিচার বিভাগের কর্মচারীদের স্মারকলিপি প্রদান

বাগেরহাটে পদোন্নতি ও নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন এর বাগেরহাট জেলা শাখার সদস্যরা। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের হাতে স্মারক লিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি অমিত রায়, সহ-সভাপতি অঞ্জন দাশ, সাধারণ সম্পাদক এফ. এম. জাহাঙ্গীর হাসান, সহ-প্রচার সম্পাদক ইমতিয়াজ শাওনসহ সদস্যরা উপস্থিত ছিলেন। দাবিসমূহ হচ্ছে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান। সকল ব্লকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সন্দেহজনক ব্যক্তি আটক

খুলনার পাইকগাছায় জবের আলী (৫০) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪টায় উপজেলার বাঁকাবাজারস্থ টহল পুলিশ রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি করাকালে তাকে আটক করে। আটক জাবের আলী ওরফে জবেদ আলী মোড়ল ওরফে গেটলের বিরুদ্ধে পাইকগাছাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সে ২০১৭ সালের বটিয়াঘাটা থানার এফআইআর নং ১৭, জিআর ২০৯ ও ২০১২ সালে পাইকগাছা থানার এফআইআর নং ৩৪, জিআর নং ২১৪, ২০১৭ সালে এফআইআর নং ৪৯ ও জিআর ১৩৬ নং মামলার এজহারভুক্ত আসামী। আটক জবের বনদস্যুর সক্রিয় সদস্য বলে জানা গেছে। এ বিষয়ে ওসি এজাজ শফি জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial