প্রধান সূচি

পিরোজপুরে রবিশস্য চাষীদের পুনর্বাসনে এক কোটি টাকা বরাদ্দ

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পিরোজপুরের চাষীদের পুনর্বাসনে এক কোটি টাকা বরাদ্দ করেছে সরকারের কৃষি মন্ত্রণালয়। রবিশস্য উৎপাদনের ব্যাপক অগ্রযাত্রা অব্যহত রাখতে এ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে চাষীদের ক্ষতি পুষিয়ে নেয়া এবং উৎসাহিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ৪টি পৌরসভার ১০ হাজার ৭শ’ জন চাষীকে ১০ হাজার ৭শ’ বিঘা জমি রবিশস্য চাষাবাদে এ পুনর্বাসন কর্মসূচির কৃষি উপকরণ দেয়া হচ্ছে। গম, সরিষা, সূর্যমূখী, মুগ, চিনাবাদাম, মসুর, খেসারী, টমোটো ও মরিচ চাষের চাষীদের জন্য এ প্রনোদনা দেয়া হবে। প্রতি বিঘা গম চাষের জন্য ২০ কেজি বীজ, সরিষার জন্য বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, সূর্যমূখির জন্য হাইব্রীড বীজ ১ কেজি, চিনাবাদামের জন্য বীজ ১০ কেজি, মসুর ডালের জন্য বীজ ৫ কেজি, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি, খেসারী ডালের জন্য বীজ ৮ কেজি, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি, টমেটোর জন্য বীজ ৫০ গ্রাম, ডিএপি ১০ কেজি ও এমপিও ১০ কেজি এবং মরিচের জন্য ৩শত গ্রাম বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি ৫ কেজি প্রদান করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, রবিশস্যে এ পুনর্বাসন কর্মসূচিতে চাষীরা মনযোগ দিয়ে চাষাবাদ করবে এবং এর ফলে রবিশস্যের উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial