জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পার্লিত
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানে পিরোজপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে র্যালী শেষে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সালেহ মুনতানজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি।
স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইসলাম।
সভায় বক্তারা বলেন, উন্নত স্যানিটেশন নিশ্চিত করার মাধ্যমে করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
