প্রধান সূচি

মোংলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

মোংলায় ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মোংলা থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে টি.এ ফারুক স্কুল এন্ড কলেজে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, টি.এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগ নেতা কবির হোসেন, সাংবাদিক জসিম উদ্দিন ও আবু হোসাইন সুমন।

সমাবেশে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন রোধে করণীয় নানা মতামত তুলে ধরেন।সমাবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন পর্যায়ক্রমে দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়সহ ১০টি ভেন্যুতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, সারাদেশের মানুষ এখন উত্তাল অবস্থায় আছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধীতায়। ধর্ষণ ও নির্যাতনকারী মানুষরূপী যে সব পশু রয়েছে তাদের বিরুদ্ধেই এখন সকল মানুষ অবস্থান নিয়েছে। এ কারণেই সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সজাগ ও সচেতন করতে এবং পুলিশকে সহায়তা করার জন্যই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial