প্রধান সূচি

ভান্ডারিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসরাফিল ও আইয়ূব নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইসরাফিল হাওলাদার (৪) ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের প্রবাসী ফোরকান হাওলাদারের ছেলে এবং শিশু আইয়ূব হাওলাদার (৪) একই এলাকার মাসুম হাওলাদারের ছেলে।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইসরাফিল ও আইয়ূব দুইজন চাচাতো ভাই। তারা দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার সময় শিশু দুটিপুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির করার এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমাম হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ভান্ডারিয়া থানার ওসি আরো জানান, মৃত শিশুদের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial