প্রধান সূচি

Saturday, October 17th, 2020

 

সকল অশুভ শক্তির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, সকল ধর্মেই জীব, সমাজ বা অন্যের কল্যাণের কথা উল্লেখ আছে। আমাদের সকলকে নিজ ধর্মসহ অন্য ধর্মের প্রতি আন্তরিক হতে হবে। আমাদের দুর্গা পুঁজা থেকে শিক্ষা নেয়া দরকার। কারণ সনাতন ধর্মালম্বীদের মতে অসুর শক্তিকে দমন করতে সকল শুভ শক্তি এক হয়েছিলেন। তেমনি আমাদেরকে সমাজের সকল অশুভ শক্তির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। যেমন আমরা সকলে এক হয়েছিলাম স্বাধীনাতা যুদ্ধের সময় পাকিস্তানীদের হটাতে। আজ শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও উপজেলার ১১৯টি দূর্গাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা

বাগেরহাটে একযোগে ৮৪টি স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শনিবার সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার। সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরেহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমবিস্তারিত পড়ুন


চিতলমারীতে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামানেবিরুদ্ধে জমি দখল ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তার সৎ ভাই মো. বকুল শেখ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বকুল এসব অভিযোগ করেন। বকুল বলেন, ১৯৯৪ সালে আমার আপন ভাই পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির মধ্য থেকে এক খন্ড জমি ক্রয় করি। সেই থেকে আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এছাড়া ১৯৮৪ সালে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৬ শতক জমিতে বিভিন্ন প্রকার গাছ রোপন করে ভোগ দখল করে আসছি। যা আমি ও আমার দুই বোন কোহিনুর ও হাজেরা পারভীন বেবির নামে বিআরএস রেকর্ডবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসরাফিল ও আইয়ূব নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইসরাফিল হাওলাদার (৪) ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের প্রবাসী ফোরকান হাওলাদারের ছেলে এবং শিশু আইয়ূব হাওলাদার (৪) একই এলাকার মাসুম হাওলাদারের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইসরাফিল ও আইয়ূব দুইজন চাচাতো ভাই। তারা দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার সময় শিশু দুটিপুকুরের পানিতে পড়ে ডুবে যায়।বিস্তারিত পড়ুন


মোংলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

মোংলায় ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মোংলা থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে টি.এ ফারুক স্কুল এন্ড কলেজে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, টি.এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগ নেতা কবির হোসেন, সাংবাদিক জসিম উদ্দিন ও আবু হোসাইন সুমন। সমাবেশে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন রোধে করণীয় নানাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

ভান্ডারিয়ায় শনিবার সকালে গৌরিপুর ইউনিয়ন পরিষদ সম্মূখে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সমাবেশে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মঠবাড়িয়া- ভান্ডারিয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন। বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. মাকসুদুর রহমান, গৌরীপুর ইউনিয়ন অওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন লিটন তালুকদার, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক হাদিসুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য শাহিনুর আক্তার রুবী, স্থানীয় মাইদুলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিট পুলিশিং সভাবেশ ও র‌্যালী

পাইকগাছার ইউনিয়ন ও পৌরসভায় বিট পুলিশিং এর আয়োজনে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ুন কবির। অপরদিকে, পাইকগাছা পৌরসভা কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এজাজ শফী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, জি.এম. আজহারুল ইসলাম। উপজেলার ১০টি ইউনিয়নে একই কর্মসূচি পালিত হয়।


কাউখালীতে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

“নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠি সমাবশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, মহিলা পরিষদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial