বাগেরহাটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা
বাগেরহাটে একযোগে ৮৪টি স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার।
সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরেহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, তানিয়া খাতুন, বাগেরহাট রোটারী ক্লাবের সভাপতি মো. শরিফুল ইসলাম সেলিম, তালুকদার রিনা সুলতানা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভেকেট লুনা সিদ্দিকি, শিক্ষার্থী শায়লা ইয়াসমীন রিপা, আসমা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সচেতন থাকতে। নিজের পরিবারের সকল সদস্যদেরকে ধর্ষক ও মাদক থেকে দূরে রাখতে হবে। সন্তানদেরকে সার্বক্ষনিক নজরদারিতে রাখার আহবান জানান বক্তারা। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণসহ যেকোন অপরাধ রুখতে সকলকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হয়।
জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৮৪টি বিটে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সভা করেছে বাগেরহাট জেলা পুলিশ।
