প্রধান সূচি

সকল অশুভ শক্তির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, সকল ধর্মেই জীব, সমাজ বা অন্যের কল্যাণের কথা উল্লেখ আছে। আমাদের সকলকে নিজ ধর্মসহ অন্য ধর্মের প্রতি আন্তরিক হতে হবে। আমাদের দুর্গা পুঁজা থেকে শিক্ষা নেয়া দরকার। কারণ সনাতন ধর্মালম্বীদের মতে অসুর শক্তিকে দমন করতে সকল শুভ শক্তি এক হয়েছিলেন। তেমনি আমাদেরকে সমাজের সকল অশুভ শক্তির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। যেমন আমরা সকলে এক হয়েছিলাম স্বাধীনাতা যুদ্ধের সময় পাকিস্তানীদের হটাতে।
আজ শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও উপজেলার ১১৯টি দূর্গা পূজা মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান, মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান এবং জেলা পরিষদের থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এ অগ্রযাত্রাকে থামাতে ও প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, এক সময় নাজিরপুরে দেবত্তর সম্পত্তিসহ হিন্দুদের সম্পদ ও নারীদের সম্ভ্রমের কোন নিরাপত্তা ছিলো না। আজ তা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সূখরঞ্জন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদের সদস্য তিমির হালদার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ,

অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার পূজা মন্দিরগুলোতে প্রধানমন্ত্রীর অনুদান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান, জেলা পরিষদের পক্ষ থেকে ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নিজস্ব তহবিল থেকে অনুদান এবং সরকারী অনুদান হিসেবে গম প্রদান করা হয়।

পরে মন্ত্রী উপজেলার ২২টি গৃহহীন পরিবারকে নতুন ঘর প্রদানের জন্য ঘরের চাবী হস্তান্তর করেন। এসময় মন্ত্রী বলেন এ দেশের কোন লোক গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীনকে সুন্দর গৃহের ব্যবস্থা করছেন।
এদিন বিকেলে মন্ত্রী পিরোজপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে আদালত থেকে প্রবেশন মঞ্জুর হওয়া ব্যক্তিদের স্বাবলম্বি করার জন্য তাদের মাঝে ভ্যানরিক্সা প্রদান করেন এবং প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
পিরোজপুর সমাজসেবা অধিদপ্তর এবং পিরোজপুর প্রতিবন্ধি সেবা ও সাহায্য কার্যালয় আয়োজিত ভ্যানরিক্সা প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণ উপলক্ষে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিসহ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ। সভার সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ বি এম আক্তারুজ্জামান তালুকদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial