প্রধান সূচি

ভান্ডারিয়ায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

ভান্ডারিয়ায় শনিবার সকালে গৌরিপুর ইউনিয়ন পরিষদ সম্মূখে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সমাবেশে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মঠবাড়িয়া- ভান্ডারিয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন।

বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. মাকসুদুর রহমান, গৌরীপুর ইউনিয়ন অওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন লিটন তালুকদার, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক হাদিসুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য শাহিনুর আক্তার রুবী, স্থানীয় মাইদুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের চলমান পরিস্থিতির উপর জনসচেতনাতার জন্য সারা বাংলাদেশে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে। এসময় তিনি অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের সন্তানদের প্রতি নজরদারি বাড়াবেন। তাদের আচার আচরণের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। যাতে তাহা বাইরে বেশি সময় ব্যয় না করে। পড়ার টেবিলে এবং খেলাধূলার প্রতি তাদের মনোযোগ সৃষ্টি করবেন। নারীদের পোষাকের দোষারোপ না দিয়ে পুরুষদের মানষিক পরিবর্তন করতে হবে। নারীরা সমাজেরই সমান অংশ, তারা যাতে সব সময় নিরাপদে থাকতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial