প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ওই জরিমানা করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে গ্রেফতার করা হয়। অভিযানে জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হল- উপজেলার ব্যাসকাঠি গ্রামের রতন দাস ও অপুর্ব হালদার এবং কামারকাঠি গ্রামের রুহুল আমিন, নাসির শেখ, মো. শিপন, সিদ্দিক মিয়া।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial