ভান্ডারিয়ায় তেলিখালী ইউনিয়নের উন্নয়নে সফলতায় তরুন চেয়ারম্যান সামসুদ্দিন হাওলাদার
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ৩নং তেলিখালী ইউনিয়নের বিগত ৩৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছিল বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খবির উদ্দিন। তারই কনিষ্ঠ পুত্র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শাহাদাৎ হোসেন। তিনি বিগত ২০ বছর তেলিখালী ইউনিয়নে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্বরত ছিলেন। যার ফলশ্রুতিতে তিনি সরকারিভাবে যুক্তরাজ্য (লন্ডন) সফরে যাবার সুযোগ পান এবং তিনি যুক্তরাজ্য সফর করেন। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর তারই সেজ পুত্র মো. শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেলিখালীর তরুন ইউপি চেয়ারম্যান হয়ে মাত্র দুই বছরে ব্যাপক উন্নয়ন করে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারসহ শালিশী ব্যবস্থায় যেন তেলিখালী ইউনিয়নের অসহায় নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছেন। তিনি পিরোজপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং পদক লাভ করেন। তার কর্মপন্থার কারনে তিনি স্থানীয় সরকার কার্যক্রমের বিষয়ে বিদেশে ৭ দিনের সফর করেছেন।
মো. শামসুদ্দিন হাওলাদার এর বড় ভাই মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মেঝ ভাই মো. মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, তেলিখালী ইউনিয়ন পরিষদ উপরে মসজিদ ঘর তারই নিচে চেয়ারম্যানের অফিস কক্ষ নির্ধারণ করে শালিশী ব্যবস্থাসহ প্রতিটি কাজ উক্ত অফিসে বসেই সম্পন্ন করেন। তিনি জুনিয়া মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ স্থাপন করেছেন। এসব বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য এলাকার বৃদ্ধ, মধ্য বয়সী ও শিশু-কিশোর সকলেই তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
