Wednesday, October 14th, 2020
মা ইলিশ সংরক্ষণে মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
মা ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্যজীবীসহ সংশ্লিষ্টদের উৎসাহিত করতে নৌপথে মৎস্য সংরক্ষণ অভিযানে অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার নৌপুলিশের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের মেঘনা ব্রীজ ঘাট থেকে নৌপথে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ঘাট পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে অংশগ্রহণ করেন মন্ত্রী। এসময় শত শত জেলে ও মৎস্যজীবীরা নদীতে নৌকা ও ট্রলারে করে মা ইলিশ সংরক্ষণ অভিযানের গুরুত্ব সম্বলিত শ্লোগান দিয়ে ও গান গেয়ে অভিযানের ব্যাতিক্রমধর্মী প্রচারণায় অংশগ্রহণ করেন। পরে মোহনপুরে স্থানীয় জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে মা ইলিশবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় তেলিখালী ইউনিয়নের উন্নয়নে সফলতায় তরুন চেয়ারম্যান সামসুদ্দিন হাওলাদার
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ৩নং তেলিখালী ইউনিয়নের বিগত ৩৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছিল বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খবির উদ্দিন। তারই কনিষ্ঠ পুত্র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শাহাদাৎ হোসেন। তিনি বিগত ২০ বছর তেলিখালী ইউনিয়নে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্বরত ছিলেন। যার ফলশ্রুতিতে তিনি সরকারিভাবে যুক্তরাজ্য (লন্ডন) সফরে যাবার সুযোগ পান এবং তিনি যুক্তরাজ্য সফর করেন। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর তারই সেজ পুত্র মো. শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেলিখালীর তরুন ইউপি চেয়ারম্যান হয়ে মাত্র দুই বছরে ব্যাপক উন্নয়ন করে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ওই জরিমানা করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে গ্রেফতার করা হয়। অভিযানে জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতেরবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধাকলীন ডাকাত দেলোয়ার এখন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা !
দেলোয়ারের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবীতে মোংলায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
মোংলার বুড়িরডাঙ্গার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের অত্যাচার, নির্যাতন ও হয়রানী থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ১৯৭১ সালে নারী নির্যাতন, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন দেলোয়ার হোসেন। যুদ্ধ পরবর্তী তিনি নিজ জন্মস্থান বাগেরহাটের রাধাবল্লব এলাকা থেকে পালিয়ে অবস্থান নেন মোংলায়। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ভূয়া কাজগপত্র তৈরী করে তা দিয়ে মুক্তিযোদ্ধা সেজে গেছেন। ভূয়া মুক্তিযোদ্ধা সেজে তিনি গায়ের জোরে বুড়িরডাঙ্গা এলাকায় রামরাজত্ব কায়েম করেছেন। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
