প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ও রাতে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

উপজেলার পূর্ব সোহাগদলের সন্ধ্যা পার্ক এলাকা থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বিষ্ণুকাঠির রুস্তুম আলীর ছেলে আলী হোসেন, পাটিকেলবাড়ী এলাকার সুলতান মোল্লার ছেলে রাজিব মোল্লা, একই এলাকার আ. বারেকের ছেলে রাকিব ও বিন্না গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ এবং কুড়িয়ানা এলাকা থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ কুড়িয়ানা গ্রামের নির্মল হালদারের ছেলে সজিব হালদার, একই গ্রামের সুধাংশু মিস্ত্রীর ছেলে সুমন মিস্ত্রিকে পুলিশ গ্রেফতার করে। রবিবার গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial