Sunday, October 11th, 2020
মৎস্য খাতকে চ্যালেঞ্জিং খাত হিসেবে নিতে চাই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সময়ে আমরা মৎস্য খাতকে চ্যালেঞ্জিং খাত হিসেবে নিতে চাই। দেশের অর্থনীতিকে সবচেয়ে সমৃদ্ধ করার খাত হবে মৎস্য খাত। সেটা কিভাবে করা যায়, সেজন্য পরিকল্পনা নিতে হবে। গবেষণার ফলাফল মানুষের মাঝে ছড়িয়ে দিলে তারা এ খাতে কাজ করতে আরো উৎসাহিত হবে। দেশের মানব সম্পদকে কাজে লাগিয়ে মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। করোনাকালে পোশাক শিল্প, প্রবাসী আয় বাধাগ্রস্ত হলে বিকল্প ব্যবস্থা হিসেবে মৎস্য খাতকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমরা শেখবিস্তারিত পড়ুন
করোনাকালীন যোদ্ধা শিক্ষক মাসুদুজ্জামান
বিশ্ব মহামারি করোনার তান্ডবে যখন সারা পৃথিবী স্থবির। মুখথুবড়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ঠিক তখন গ্রামীণ শিক্ষার অগ্রগতির জন্য এগিয়ে এসেছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি ইন্দুরকানী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম মাসুদুজ্জামান। তিনি ভার্চুয়াল জগতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে লড়ছেন আপ্রাণ। বিভিন্ন উপায়ে শিক্ষক শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালের শুরুতে ইন্দুরকানীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষকের সহায়তায় তিনি ইন্দুরকানী উপজেলায় অনলাইন স্কুল প্রতিষ্ঠা করেন। যে স্কুলের অনলাইন প্লাটফর্মে প্রথম থেকে নিয়মিত সর্বাত্মক সহযোগিতা করছেন ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক আরিফ জামান। পাঠদানেবিস্তারিত পড়ুন
স্বর্ণপদক পেলেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সম্প্রতি (বিইউপিএফ) সুদক্ষতার মধ্য দিয়ে সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কার্যক্রম যাচাই বাছাই করে যোগ্য ইউপি চেয়ারম্যানদের তাদের কার্যক্রমের ভিত্তিতে সম্মান পদর্শন পূর্বক স্বর্ণপদক প্রদান করে থাকেন। আর এতে চলতি বৈশ্বিক উচ্চ পর্যায়ের করোনা ভাইরাস সংক্রামন (কভিড-’১৯) মোকাবেলাসহ সকল কার্যক্রম যাচাই বাছাই করে জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী যোগ্য সমাজসেবক হিসেবে পিরোজপুর জেলায় স্বর্ণপদক পেয়েছেন। রবিবার দুপুরে পুরস্কারটি হাতে পাওয়ার পর গৌরীপুর ইউনিয়ন পরিষদে তার কক্ষে উচ্ছ্বসিত কন্ঠে তার অনুভূতি প্রকাশকালে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫৩৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে
পিরোজপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার এক প্রস্তুতি সভা জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ নিজ নিজ পুজা মন্ডপে করোনাকালীন সময় স্বাসাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠানের উল্লেখ করেন। জেলা প্রশাসক জানান, জেলায় এ বছর ৫৩৩টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, প্রতিমা বিষর্জন হবে সন্ধ্যে ৬টায়। লোক সমাগম ছাড়াই, সকলকে মাস্ক পরিহতি থাকতে হবে। পূজাকালীন সময়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে নৌকায় মিললো অজ্ঞাত লাশ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সেহাংগল লঞ্চঘাট এলাকায় নৌকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শেহাংগলের বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে একটি ভাসমান নৌকা থেকে ওই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি নৌকা ভাসতে দেখে এবং নৌকায় একজন লোক ঘুমানোর মত দেখে ডাকাডাকি করে। ডাকাডাকিতে ওই লোকের কোন সাড়া না পাওয়ায় নৌকাটি তীরে নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪০ বছর বয়সের ওই লাশটি উদ্ধার করেন। লুঙ্গি পরিহিত মৃতদেহের গায়ে সাদা-কালো ও লাল চেক গেঞ্জি রয়েছে। নেছারাবাদবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ও রাতে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। উপজেলার পূর্ব সোহাগদলের সন্ধ্যা পার্ক এলাকা থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বিষ্ণুকাঠির রুস্তুম আলীর ছেলে আলী হোসেন, পাটিকেলবাড়ী এলাকার সুলতান মোল্লার ছেলে রাজিব মোল্লা, একই এলাকার আ. বারেকের ছেলে রাকিব ও বিন্না গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ এবং কুড়িয়ানা এলাকা থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ কুড়িয়ানা গ্রামের নির্মল হালদারের ছেলে সজিব হালদার,বিস্তারিত পড়ুন
কচুয়ায় পেশেন্ট কেয়ারের ডায়াগনস্টিক সেন্টার ॥ ভুল রিপোর্ট দিয়ে চলছে ব্যবসা
বাগেরহাটের কচুয়ায় সঠিক নিয়ম কানুন না মেনে পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে নি:স্ব হচ্ছেন অনেক গরীব পরিবার। মানহীন এই ডায়াগনস্টিক সেন্টারের কারণে স্বাস্থ্য পরীক্ষায় ভুল রিপোর্ট আসায় চরম বিপাকে পড়ছেন অনেকেই। তাদেরই একজন ভুক্তেেভাগী মো. জুলফিকার আলী শেখ। কৃষক জুলফিকার আলী শেখ কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ইমান আলী শেখের ছেলে। জানা যায়, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত ২রা সেপ্টেম্বর কচুয়া মীর মাকের্টের ২য় তলায় পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের জন্য আসেন। টেস্টের রিপোর্টে ক্রিয়েটিনাইন ১.৮৩ আসে। চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী রোগ নির্ণয় করেন এবং সে আলোকে ওষুধবিস্তারিত পড়ুন
সুশীলন’র এ্যাডভোকেসি ॥ ফকিরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসহ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি বিষয়ে কাজ করা বেসরকারী সংস্থা ‘সুশীলন’ এর এ্যাডভোকেসি কার্যক্রমের সুফল হিসেবে ইউনিয়ন পরিষদ এর পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস। মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মাচায় মাচায় শোভা পাচ্ছে পল্লার হলুদ ফুল
মাচায় মাচায় ভরে গেছে পল্লা (ধুন্দুল) এর হলুদ ফুলে। শোভিত হচ্ছে মাচায় মাচায় পল্লার হলুদ ফুলের সমারাহ। মাচার উপর ফুটে আছে হলুদ ফুল এর নিচে ঝুলছে সবুজ পল্লা। ফুলে ফুলে ভোরে গেছে পল্লা ক্ষেত। মন ভোলানো চোঁখ জোড়ানো হলুদ ফুলের সমারোহ দেখে বিমুথ হচ্ছে পথিক। পাইকগাছায় মাচায় পল্লার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে ভাল দাম পাওয়ায় পল্লা বিক্রি করে আর্ধিকভাবে লাভবান হচ্ছে চাষীরা। পল্লা বা ধুন্দুল সবজি হিসেবে বেশ ভালো। এ অঞ্চলে এ সবজিটি পল্লা নামে সমাধিক পরিচিত। আমাদের দেশে দুই ধরণের পল্লা পাওয়া যায়। একটি আমরা যেটা খাই। এরবিস্তারিত পড়ুন
