প্রধান সূচি

পিরোজপুরে খামার ব্যবসায়ীকে পিটিয়ে আহত ॥ হাঁস লুট

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের লাহু খান নামে এক খামার ব্যবসায়কে পিটিয়ে আহত করে বাগানে ফেলে রেখে খামারের হাঁস লুট করে নিয়েছে প্রতিপক্ষরা। শনিবার সকালে কদমতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে পশ্চিম কদমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত লাহু খানের ছেলে মিরাজ খান জানান, তার বাবা লাহু খানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পশ্চিম কদমতলা গ্রামের হবি সেখ ও তার ছেলে সাকিব সেখ পিটিয়ে পাশের বাগানে ফেলে যায় এবং তারা খামার থেকে ২শ’ হাঁস লুট করে নিয়ে নেয়। পরে এলাকার  লোকজন আহত অবস্থায় লাহু খানকে বাগানের পাশে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে পিরোজপুরে জেলা হাসপাতালে নিয়ে আসে।

মিরাজ খান আরো জানান, র্দীর্ঘদিন ধরে হবি সেখরা আমার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। আজ শনিবার একা পেয়ে তাকে হত্যার উদ্দিশ্যে পিটিয়ে ফেলে রেখে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন জানান, রোগীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কদমতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. আনিছ সেখ জানান, আগেও করেকবার লাহু খানের উপরে আক্রমনের চেষ্টা করেছে হবি সেখ। আজকে লাহু খানকে তার খামারে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে পাশের বাগানে ফেলে রেখে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে পিরোজপুরে জেলা হাসপাতালে নিয়ে আসি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial