নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পিরোজপুরের নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তিমির হালদার তুহিনসহ উপজেলার ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে : আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে দুর্বৃত্তের আগুনে বসতঘর পুড়ে ছাঁই »
