প্রধান সূচি

Wednesday, October 7th, 2020

 

মাহবুবে আলমের কাজ আইন অঙ্গনের অনবদ্য ম্যাগনাকার্টা হতে পারে : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছ থেকে শেখার জন্য গবেষণার প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধান সংশোধনী সংক্রান্ত মামলা, যুদ্ধাপরাধের মামলা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলাসহ উল্লেখযোগ্য অনেক মামলায় মাহবুবে আলমের উপস্থাপিত যুক্তি, মতামত ও ব্যাখ্যা আমাদের বিচার বিভাগ গ্রহণ করেছে। তার এসকল কাজ সহকর্মীরা যার যার জায়গা থেকে তুলে ধরলে তা আইন অঙ্গনের জন্য অনবদ্য ম্যাগনাকার্টা হতে পারে। আইনের জন্য একটা উপ্যাখ্যান হতে পারে। শিক্ষার একটি বাহন হতে পারে, পাথেয় হতে পারে। বুধবার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবেবিস্তারিত পড়ুন


ঐক্যবদ্ধ আছি বলে আমরা ন্যায্য হিস্যা আদায়ে সক্ষম হচ্ছি : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা বিভেদের রাজনীতি করি না। বিগত ৩৬ বছর দক্ষিণাঞ্চলে আমি সব সময় মানুষকে ঐক্যবদ্ধভাবে জীবন-যাপনের কথা বলে এসেছি। আমাদের এই আদর্শিক অবস্থানের কারণে যে দল যখন ক্ষমতায় থাকুক না কেন এলাকা মানুষের ভাগ্য উন্নয়নে ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম হয়েছি। তিনি বুধবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া বাজারস্থ জাতীয় পার্টি-জেপি’র কার্যালয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যারা ঢাকায় থাকেন তারা বরাবর বলে এসেছেন নদীমাতৃক দক্ষিণাঞ্চলে কিভাবে রাস্তা-ঘাট-সেতু নির্মাণ করা সম্ভব। যেখানে এক মাইল রাস্তা করতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চীনের নাগরিক নিহত

পিরোজপুরে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনের নাগরিক মি. লাওফা (৫৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তার উপর হামলা করে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় পিরোজপুর হাসপাতালে আনা হলে রাত পোনে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন চায়না নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে তাকে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লাবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এর পিতা-মাতার কবর জিয়ারত করেছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং তেলীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার এর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আজ বুধবার সন্ধ্যায় তেলীখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেন ও তার সহধর্মিনীর পারিবারিক কবরস্থানে ফাতেহা ও দুরুদ শরীফ পাঠ শেষে দোয়ায় অংশগ্রহণ করেন আনোয়ার হোসেন মঞ্জু এমপিসহ তার সফরসঙ্গীরা। এসময় মরহুমের স্মৃতিচারণ করে জেপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে মতবিনিময় সভা

পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ মাছ ধরা বন্ধ রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম চন্দ্র মন্ডল,  ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী প্রমুখ। সভায় আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ ধরা, বেচা ও সংরক্ষণ না করার উপর প্রচারণা করতে ওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাবেক ছাত্রদল নেতা মাদক ব্যবসায়ী সোয়েবের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা মাদক ব্যবসায়ী নব্য যুবলীগ নেতা পরিচয় দানকারী সোয়াইব ইসলাম সোয়েবের নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার দুপুরে চন্দ্রপাড়া এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সোয়েবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, কচুয়া উপজেলা তাতী লীগের সদস্য সচিব সরদার মহিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা নাসিমা খানম, সালাম শেখ, মোহাম্মাদ মোস্তফা, রাজিয়া সুলতানা, রাশিদা বেগম, মাসুদ মিনা, আকবর শেখ, মিঠুন, শেখ মিন্টুসহ আরও অনেকে। বক্তারা বলেন, পারিবারিকভাবে জামাত-শিবিরের মদদ পুষ্ট সোয়াইব ইসলাম সোয়েব ছাত্রদলের নেতা ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় প্রতিবন্ধি ও দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

ভান্ডারিয়া উপজেলা সমাজসেবা কার্যলয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত প্রতিবন্ধি ও দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন পিরোজপুর-২ আসনের এমপি, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। চেক বিতরণ অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেরা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জেপি নেতা মাহিবুল হোসেন মাহিম, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।


নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের টাউনক্লাব সড়কে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্র নেতাদের গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পাশবিক নির্যাতন, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির অয়োজন করা হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলা গ্লোবাল ল থিংকার্স সোসাইটির আহবায়ক জারাফা আলম ছোয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, কলেজ ছাত্র সাদমানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দুর্বৃত্তের আগুনে বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে  গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ি গ্রামের আবু বকর সিকদারের বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ করা হয়েছে। এসময় কাঠ ও টিন দিয়ে নির্মিত ঘরটি আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। তবে ঘরটিতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়ভাবে জানা গেছে, আবু বকর সিকদারের ঘরটিতে দীর্ঘদিন ধরে কেউ থাকে না। তারা মাঝে মাঝে বাড়িতে আসেন। আবু বকর সিকদার অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে বলে আমার ধারণা। ঘরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

পিরোজপুরের নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তিমির হালদার তুহিনসহ উপজেলার ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial