প্রধান সূচি

ইন্দুরকানীতে দুর্বৃত্তের আগুনে বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে  গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ি গ্রামের আবু বকর সিকদারের বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ করা হয়েছে। এসময় কাঠ ও টিন দিয়ে নির্মিত ঘরটি আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। তবে ঘরটিতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়ভাবে জানা গেছে, আবু বকর সিকদারের ঘরটিতে দীর্ঘদিন ধরে কেউ থাকে না। তারা মাঝে মাঝে বাড়িতে আসেন। আবু বকর সিকদার অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে বলে আমার ধারণা। ঘর পুড়ে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখন বলা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial