পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এর পিতা-মাতার কবর জিয়ারত করেছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং তেলীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার এর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
আজ বুধবার সন্ধ্যায় তেলীখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেন ও তার সহধর্মিনীর পারিবারিক কবরস্থানে ফাতেহা ও দুরুদ শরীফ পাঠ শেষে দোয়ায় অংশগ্রহণ করেন আনোয়ার হোসেন মঞ্জু এমপিসহ তার সফরসঙ্গীরা।
এসময় মরহুমের স্মৃতিচারণ করে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, সাধারণ মানুষের অকৃত্রিম আপন ছিলেন মরহুম শাহাদাৎ হোসেন চেয়ারম্যান। মানুষের বিপদে ঝাপিয়ে পড়তেন এবং দলমতের উর্ধ্বে থেকে এলাকার মানুষের সাহায্যে এগিয়ে যাওয়াই ছিল তার মহৎ হৃদয়ের বৈশিষ্ট।
