নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে মতবিনিময় সভা
পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ মাছ ধরা বন্ধ রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী প্রমুখ।
সভায় আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ ধরা, বেচা ও সংরক্ষণ না করার উপর প্রচারণা করতে ও সকলকে উৎসাহিত করার উপর আলোচনা করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে সাবেক ছাত্রদল নেতা মাদক ব্যবসায়ী সোয়েবের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এর পিতা-মাতার কবর জিয়ারত করেছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু »
