প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

পিরোজপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী সালেহ মুস্তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাকিম হাওলাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি প্রমুখ।

বক্তারা জন্ম নিবন্ধনের প্রযোজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা এবং শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন নিন্ডিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial