প্রধান সূচি

গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরিচিত নারী নির্যাতন এবং সাস্প্রতিক বিভিন্ন গণধর্ষন, ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক জিয়াউল হাসান, ভান্ডারিয়া উপজেলা সমন্বয়ক তরিকুল ইসলাম, নজিরপুর উপজেলার সমন্বয়ক মশিউর রহমান, জেলা সদস্য নুসরাত জাহান কেয়া।

এসময় বক্তারা সরকারের প্রতি দেশব্যাপী নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষন, ধর্ষন ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial