প্রধান সূচি

পিরোজপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। আজ সোমবার আসর নামাজ বাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুসহ পৌর, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর গোরস্থানের ইমাম হাফেজ মিজানুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial