প্রধান সূচি

Monday, September 28th, 2020

 

পিরোজপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। আজ সোমবার আসর নামাজ বাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, সদরবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উত্তর বাজার কাপুরিয়াপট্টিস্থ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাউয়ুম, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রধানমন্ত্রী জন্মদিনে আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের  দোয়া মাহফিল

পাইকগাছায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যপক ডা. শেখ শহীদুল্লাহ, রশীদুজ্জামান মোড়ল, সমিরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, আ. রাজ্জাক মলঙ্গী, জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইকবাল হোসেন খোকন, বিভুতি সানা, শংকর দেবনাথ, বেনজীর আহম্মেদ বাচ্চু, কৃষ্ণ পদ মন্ডল, চেয়ারম্যান রুহুল আমিনবিস্তারিত পড়ুন


আগামীকাল সুধাংশু শেখর হালদারের ১৬তম মৃত্যু বার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট সুধাংশু শেখর হালদার এর ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৯ সেপ্টেম্বর। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সিঙ্গাপুরে চিকিৎসার শেষে তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যু বরণ করেন। শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার বাগেরহাটের মোড়েলগঞ্জের শৌলখালীতে মায়ের নামে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরের নাজিরপুরের ঘোষকাঠীতে ঘোষকাঠী মহাবিদ্যালয় এবং একই গ্রামে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের তিনি অন্যতম প্রণেতা ছিলেন। ১৯৬৮ সালেবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর জন্মদিনে ইন্দুরকানীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আয়েশা সুলতানা মুন্নী, শিক্ষক তানিয়া আকতার, আমানি আকতার, জাহিদুল ইসলাম, তানিয়া আকতার, শাহিদা, জান্নাতী, আমেনা আকতার প্রমুখ।


পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যোহর নামাজ বাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহায়ক শহিদুল ইসলাম শিকদার, রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাসান মামুন, আমিনুল ইসলাম, মাসুম খান রাজ। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হাওলাদার।


সারাদেশে ধর্ষণ হত্যা নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে মানববন্ধন

সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রনেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার সকালে শহরের টাউনক্লাব সড়কে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম এ মানববন্ধন অয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, দুপ্রকের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম এ রব্বানী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, সুজনের সম্পাদক শাহ আলম শেখ, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, ইয়ুথ সোসাইটির সমন্বয়ক সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান, নারীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তথ্য অধিকার সংকটে হাতিয়ার-এই প্রতিপাদ্য বিষয়ের উপর সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে এক জুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ কর্মসূচিতে অংশ নেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন ডা. হাসনাত জাকি ইউসুফ, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।


সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আটক-৩

সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরার অপরাধে তিন দুর্বৃত্তকে আটক করেছে সুন্দরবন পূর্ব বনবিভাগ। সোমবার সকালে সুন্দরবনের করমজল এলাকার সারাখালী খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় এদেরকে আটক করে বনরক্ষিরা। এসময় আটককৃতদের কাছ থেকে ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা, তিনটি বৈঠা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করে বনরক্ষিরা। আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামের বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জমি দখলকারীদের হামলায় নারীসহ আহত-৬

বাগেরহাটের চিতলমারীতে জমি দখলকারীদের হামলায় এক পরিবারের নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার ভোরে চিতলমারী উপজেলার কালীগঞ্জ বাজারস্থ পিপড়াডাঙ্গা এলাকার হেলাল সরদারের নেতৃত্বে জাহিদুল ইসলাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান ও জমি দখল নিতে আসলে এই হামলার ঘটনা ঘটে। এখবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে দখলকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা হলেন, কালীগঞ্জ বাজারস্থ পিপড়াডাঙ্গা এলাকার মৃত জোহর আলী মোল্লার স্ত্রী আলেয়া বেগম, ছেলে এলাকার জাহিদুল ইসলাম মোল্লা, জাহিদুলের স্ত্রী রীনা বেগম, জাহিদুলের ছোট ভাই শফিকুল ইসলাম, বোন রুমিচা বেগম, বোন জামাই ইরান সরদার। এছাড়া এসময়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial