প্রধান সূচি

সারাদেশে ধর্ষণ হত্যা নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে মানববন্ধন

সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রনেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের টাউনক্লাব সড়কে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম এ মানববন্ধন অয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, দুপ্রকের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম এ রব্বানী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, সুজনের সম্পাদক শাহ আলম শেখ, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, ইয়ুথ সোসাইটির সমন্বয়ক সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান, নারী নেত্রী অপর্ণা হালদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial