কাউখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উত্তর বাজার কাপুরিয়াপট্টিস্থ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাউয়ুম, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, প্রচার সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার প্রমূখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়াসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
