পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যোহর নামাজ বাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহায়ক শহিদুল ইসলাম শিকদার, রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাসান মামুন, আমিনুল ইসলাম, মাসুম খান রাজ।
দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হাওলাদার।
Please follow and like us:
« সারাদেশে ধর্ষণ হত্যা নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রীর জন্মদিনে ইন্দুরকানীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ »
