স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪৯ পিস ইয়াবাসহ আল-মামুন পলাশ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নেছারাবাদ থানার ডিউটি অফিসার এস.আই মো. মাসুদ জানান, মঙ্গলবার উপজেলার সুটিয়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে পলাশকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের পরিদর্শক মো. আহসান হাবিব।
এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাশ সুটিয়াকাঠি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ক্ষমতার দাপটে খালের ঢালাই সাঁকো ভেঙ্গে ফেলার অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চীনে কাঁকড়া রপ্তানির দাবীতে পাইকগাছায় কাঁকড়া সমিতির মানববন্ধন »
