প্রধান সূচি

ইন্দুরকানীতে ক্ষমতার দাপটে খালের ঢালাই সাঁকো ভেঙ্গে ফেলার অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে

ইন্দুরকানীতে ক্ষমতার দাপটে এক বালু ব্যবসায়ী খালের ঢালাই দেয়া পুরাতন একটি সাঁকো ভেঙ্গে বড় মালবাহী ট্রলার ঢুকিয়ে বলল ইউএনও অনুমতিতে ভাঙ্গা হয়েছে। তবে এ বিষয়ে ইউএনও কিছুই জানে না। আর বালু ব্যবসায়ীর এ-হেন কর্মকান্ডে ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী। সাঁকো ভাঙ্গায় বালু ব্যবসায়ীসহ তিন জনের বিরুদ্ধে দেড়লক্ষ টাকা ক্ষতিপুরণ দাবী করে মঙ্গলবার ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছে পল্লী চিকিৎসক মাহমুদ হোসেন।

জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ইন্দুরকানী কালাইয়া খালের দুলাল হাওলাদারের বাড়ীর সামনের ব্যক্তিগতভাবে রড সিমেন্ট দিয়ে নির্মিত একটি ঢালাই সাঁকো স্থানীয় বালু ব্যবসায়ী আলামিন তাদের সুবিধার জন্য তার লোকজন নিয়ে ভেঙ্গে ফেলে। ওই সাঁকোটি ৫ বছর আগে স্থানীয় পল্লী চিকিৎসক মাহমুদের বাবার সহায়তায় নির্মান করা হয়েছিল। পল্লী চিকিৎসক মাহমুদ বাড়ী না থাকায় তারা কৌশলে সাঁকোটি ভেঙ্গে ফেলে।

এ বিষয় বালু ব্যবসায়ী আলামিনের কাছে জিজ্ঞেস করলে সে মাহমুদের কাছে বলে উপজেলা নির্বাহী কমকর্তার অনুমতি নিয়ে সাঁকো ভাঙ্গা হয়েছে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয় কেউই জানায় নি। তিনি কাউকে সাঁকো ভাঙ্গার অনুমতি দেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ মুজাহিদের কাছে এ বিষয় লিখিত অভিযোগ দিলে তিনি জানান, ওই বালু ব্যবসায়ী সাঁকো ভাঙ্গার কোন অনুমতি নেয় নি এবং তার সাথে কেউ আলোচনাও করে নি। তিনি তাদের কাছ থেকে ক্ষতিপুরণ আদায় করতে বলেন।

ইন্দুরকানী থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান জানান, খালের পারাপারের জন্য ঢালাই করা সাঁকো ভাঙ্গার ঘটনায় বালু ব্যবসায়ী আলামিনসহ তিন জনের বিরুদ্ধে  ক্ষতিপুরণ দাবী করে লিখিত অভিযোগ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial