Wednesday, September 16th, 2020
দিনভর আটক রেখে নির্যাতন ও যৌন হয়রানী
নাজিরপুরে চাঁদার দাবীতে কলেজ ছাত্রী ও স্কুল ছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ
পিরোজপুরের নাজিরপুরে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী ও দশম শ্রেণির এক স্কুল ছাত্রকে দিনভর আটক রেখে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। দাবীকৃত চাঁদা না দেয়ায় ওই কলেজ ছাত্রীকে যৌন হয়রানীসহ উভয়কে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করেছে স্থানীয় কতিপয় বখাটে। তাদের চিৎকারে স্থানীয়রা আহত ওই ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাদের ভর্তির উদ্যোগ নেয়। এ সময় স্থানীয় এক জনপ্রতিনিধি আহতদের হাসপাতাল থেকে তার বাসায় নিয়ে বিষয়টি মিমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে নাজিরপুর থানা পুলিশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এনায়েত মোল্লা হত্যা মামলায় ৬ আসামী জেলা হাজতে
পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় ৬ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ মুহা. মুহিদুজ্জামান তার আদালতে এ রায় দেন। আসামীরা হল- সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মো. শুভ শেখ, মো. সুজন শেখ, মো. জীবন মোল্লা, মো. সজিব সেখ, মো. কাওসার শেখ ও মেহেদী মীর। সরকারী কৌসুলী (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, আলোচিত এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় ৮ জন আসামী হাইকোর্টে গেলে হাইকোর্ট তাদের দুইজনকে ২৮ দিনের জামিন দেয় এবং বাকি ৬বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধনী সভা
‘বাংলাদেশ মহিলা পরিষদের ৫০ বছর বিস্তৃত ও সংহত করে বৃহত্তর নারী আন্দোলন গড়ে তুলি’ এই স্লোগানে সাংগঠনিক পক্ষের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বুধবার মহিলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, মহিলা পরিষদের সহ-সভাপতি খায়জুরান দিরোজ, মাতোয়ারা বেগম, অর্পনা হালদার, কোষাধ্যক্ষ শিখা দাস, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মাকুল খানম, জিনিয়াস ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জল পাল, মহিলা পরিষদের তরুনীবিস্তারিত পড়ুন
করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দপ্তর কক্ষে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুর কাদির, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের সভাপতি ডা. এস এম নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. ইমরান হোসেন খান ও ডেপুটিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান
ভান্ডারিয়ায় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অডিটরিয়ামে আজ বুধবার শিল্পকলা একাডেমীর আয়োজনে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনী জানো, বঙ্গবন্ধুর জীবন আদর্শকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমী। করোনা প্রাদুর্ভাব এর কারণে শোক দিবসের অনুষ্ঠানের বিজয়ীদের হাতে তখন পুরস্কার তুলে দেয়া যায় নি। বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম নবীন। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউরবিস্তারিত পড়ুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দের অর্থ লোপাট
বাগেরহাটের শরণখোলায় একাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য সরকারী বরাদ্দের লাখ লাখ টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকসহ স্কুল ম্যানেজিং কমিটির যোগসাজসে লোপাটের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা সরকারী লাখ লাখ টাকা তুলে বিদ্যালয়ের ভবন মেরামতের তেমন কোন কাজ করেননি। স্কুল ভবনে রং-তুলির সামান্য আচড় দিয়ে, কোথাও আবার ছিটে ফোঁটা কাজ দেখিয়ে বাকী অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানসহ ম্যানেজিং কমিটির সভাপতি এবং সংশ্লিষ্টদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা ককর্মকর্তাসহ শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া পেঁয়াজের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ॥ তিন ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর মার্কেটে অভিযান চালিয়ে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার দায়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল আলম নবীন। তিন পেঁয়াজ ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহর বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় পেঁয়াজ ব্যবসায়ী জালাল পোদ্দার ও সেলিম জোমাদ্দারকে ২ হাজার করে ও উত্তম সাহাকে ১ হাজার টাকা জরিমানা করাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হল ষাটগম্বুজ মসজিদ
হযরত খানজাহান আলি (রহ:) এর অমর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর দেশের করোনা পরিস্থিতির কারণে ১৮১ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে দেশী-বিদেশী পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের করোনা স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় টিকিট কেটে ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে। তবে বুধবার প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল কম। বাগেরহাট প্রত্নতত্ত অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস জানান, দেশে করোনা পরিস্থিতির কারণে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে পর্যটক-দর্শনার্থীদের জন্য নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আদালতের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জমির দখল নিতে বেপরোয়া প্রতিপক্ষ ॥ রাত জেগে পাহারা দিচ্ছেন প্রকৃত মালিকরা
বাগেরহাটের চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা এলাকায় আদালতের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জমি জোর করে দখল নিতে বেপরোয়া হয়ে উঠেছে প্রভাবশালী একটি পক্ষ। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরে বিরোধপূর্ণ ওই জমি দখল নিতে জমির প্রকৃত মালিক মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা ও নানা প্রকার হয়রানির চেষ্টা করছে। যে কোন সময় প্রতিপক্ষ সাইফুল হাওলাদার ও হেলাল সরদারসহ অন্যরা ওই জমি জোরপূর্বক দখলে নিতে পারে এমন অভিযোগ করেছেন মো. জাহিদুল ইসলাম ও তার পরিবার। শুধু জাহিদুলের জমি নয় তার প্রতিবেশী আব্দুস সোহবান বাওয়ালীর জমিও দখলের চেষ্টা করছেন সাইফুল ও হেলালরা। জমি রক্ষা করতে রাত জেগেবিস্তারিত পড়ুন
যুদ্ধকালীন সময়ের ডাকাত দেলোয়ার এখন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা !
যুদ্ধকালীন সময়ে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে মোংলার বুড়িরডাঙ্গা এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। তবে তিনি এখন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। স্থানীয় প্রশাসনের তদন্তে ডাকাতির সাথে জড়িত থাকার সত্যতাও মিলেছে। এরপরও তিনি পাচ্ছেন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারী সকল সুযোগ সুবিধা। মুক্তিযোদ্ধার কোটায় এক সন্তানকে পুলিশে চাকুরীও দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের কয়েক যুগ অতিবাহিত হলেও মুক্তিযোদ্ধা সেজে থাকা ডাকাত দেলোয়ারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় চরম ক্ষুব্দ বাগেরহাট জেলার মুক্তিযোদ্ধারা। মোংলার বুড়িরডাঙ্গার বাসিন্দা সুদীপ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সচিব বরাবর গত বছরের ৩০ অক্টোবর প্রেরিত একটি অভিযোগে জানা যায়, যুদ্ধকালীন সময়েবিস্তারিত পড়ুন
