প্রধান সূচি

পিরোজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধনী সভা

‘বাংলাদেশ মহিলা পরিষদের ৫০ বছর বিস্তৃত ও সংহত করে বৃহত্তর নারী আন্দোলন গড়ে তুলি’ এই স্লোগানে সাংগঠনিক পক্ষের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বুধবার মহিলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, মহিলা পরিষদের সহ-সভাপতি খায়জুরান দিরোজ, মাতোয়ারা বেগম, অর্পনা হালদার, কোষাধ্যক্ষ শিখা দাস, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মাকুল খানম, জিনিয়াস ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জল পাল, মহিলা পরিষদের তরুনী সদস্য সাজিদা তুলফা, রিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।

Please follow and like us:





মন্তব্য বন্ধ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial