প্রধান সূচি

Wednesday, September 16th, 2020

 

পাইকগাছার গদাইপুর বাজারে চারার হাট জমতে শুরু করেছে

পাইকগাছার গদাইপুর বাজারে ভোরবেলার চারার হাট জমে উঠতে শুরু করেছে। পরিবেশ সুরক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। বৃক্ষ ছাড়া পরিবেশ সুরক্ষা অসম্ভব। বর্ষাকাল বৃক্ষরোপনের উপযুক্ত সময়। ভোরের হাট সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে যায়। তবে স্থানীয় ক্রেতাদের জন্য বিকাল বেলাও আংশিক এলাকায় চারার হাট বসে। তবে বাধ ভেঙ্গে উপকূল এলাকা লবন পানিতে তলিয়ে যাওয়ায় চারার চাহিদা কিছুটা কম। এ কারণে চারা রোপন করার সময়ও পিছিয়ে যাচ্ছে। এ হাটে ফলদ, বনজ, ঔষধী, ফুলসহ নানা প্রজাতির বৃক্ষের চারা পাইকারী ও খুচরা বিক্রি হচ্ছে। পাইকগাছা, কয়রা, আশাশুনি, দাকোপ সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকার ব্যবসায়ী ওবিস্তারিত পড়ুন


চীনে কাঁকড়া রপ্তানির দাবীতে পাইকগাছায় কাঁকড়া সমিতির মানববন্ধন

চীনে কাঁকড়া রপ্তানির দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাইকগাছা, কপিলমুনি ও কয়রা কাঁকড়া সমিতি পাইকগাছায় মানববন্ধন করেছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাগাছা কাঁকড়া সমিতির সভাপতি দেবব্রত দাস দেবু। বক্তব্য রাখেন, কয়রা সমিতির সম্পাদক আলমগীর হোসেন, কপিলমুনি সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, আব্দুস সাত্তার, বিদ্যুৎ ঘোষ, মুকুল, অধিবাস সানা, সুধীর মন্ডল, নৃপেন মন্ডল, পরিতোষ মন্ডল ও তাপস সানা। সভায় বক্তারা বলেন, পাইকগাছা, কয়রা ও কপিলমুনিতে ৭ শতাধিক কাঁকড়ার ডিপো। প্রতিদিন এসব ডিপো থেকে ৫ টনের বেশি কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো। যার মধ্যে ৮০-৮৫%বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪৯ পিস ইয়াবাসহ আল-মামুন পলাশ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নেছারাবাদ থানার ডিউটি অফিসার এস.আই মো. মাসুদ জানান, মঙ্গলবার উপজেলার সুটিয়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে পলাশকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের পরিদর্শক মো. আহসান হাবিব। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাশ সুটিয়াকাঠি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।


ইন্দুরকানীতে ক্ষমতার দাপটে খালের ঢালাই সাঁকো ভেঙ্গে ফেলার অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে

ইন্দুরকানীতে ক্ষমতার দাপটে এক বালু ব্যবসায়ী খালের ঢালাই দেয়া পুরাতন একটি সাঁকো ভেঙ্গে বড় মালবাহী ট্রলার ঢুকিয়ে বলল ইউএনও অনুমতিতে ভাঙ্গা হয়েছে। তবে এ বিষয়ে ইউএনও কিছুই জানে না। আর বালু ব্যবসায়ীর এ-হেন কর্মকান্ডে ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী। সাঁকো ভাঙ্গায় বালু ব্যবসায়ীসহ তিন জনের বিরুদ্ধে দেড়লক্ষ টাকা ক্ষতিপুরণ দাবী করে মঙ্গলবার ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছে পল্লী চিকিৎসক মাহমুদ হোসেন। জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ইন্দুরকানী কালাইয়া খালের দুলাল হাওলাদারের বাড়ীর সামনের ব্যক্তিগতভাবে রড সিমেন্ট দিয়ে নির্মিত একটি ঢালাই সাঁকো স্থানীয় বালু ব্যবসায়ী আলামিন তাদের সুবিধার জন্য তার লোকজন নিয়ে ভেঙ্গেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial