প্রধান সূচি

স্বরূপকাঠীতে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে ম্যাজিক গাড়ী ও  ইজিবাইক চালকদের দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে মো. নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নিহত হয়েছেন। একই সময় ওই ঘটনায় তার ছোট ভাই মো. জবেদ মোল্লা আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার সীমান্তবর্তী পূর্ব জৌসার গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্লা বাদী হয়ে চার জনকে নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাগরকান্দা এলাকায়  ম্যাজিক গাড়ীর  চালকরা জৌসার এলাকার এক ইজিবাইক চালককে মারধর করে। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যায় ওই গ্রামের সরকার বাড়ি এলাকায় দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। নুরুল ইসলাম ও তার ভাই জবেদ মোল্লা মারামারি থামাতে যায়। ঘটনার সময় আহত জবেদকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে নুরুল ইসলামকে না পেয়ে খুঁজতে যেয়ে ঘটনাস্থলের পাশে কলা বাগানের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত নুরুল ইসলাম ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রজুর করা হয়েছে এবং আসামী ধরতে পুলিশী অভিযান চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial