মোড়েলগঞ্জ বহরবুনীয়া ইউনিয়ন চেয়ারম্যানের হাতে লাঞ্চিত হলেন ৮৫ বছরের বৃদ্ধা ॥ জেলা প্রশাসক বরাবর অভিযোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনীয়া ইবুনিয়নের চেয়ারম্যান এক বৃদ্ধকে মারধর করায় জেলা প্রসাশকের কাছে অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাকিম হাওলাদার নামের এক বৃদ্ধ।
অভিযোগে জানা গেছে, উত্তর ফুলহাতা গ্রামের আব্দুল হাকিম হাওলাদার (৮৫) তার নিজ জমিতে জামাতার সহযোগিতায় বসতঘর নির্মান কাজ করলে তার ভাগ্নেরা চেয়ারম্যানের কাছে জমি নিয়ে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান বিষয়টি নিস্পত্তি না করে ঝুলিয়ে রাখেন। কয়েকদিন অপেক্ষা করে তিনি ঘরের কাজ শুরু করলে চৌকিদার দিয়ে চেয়ারম্যান আব্দুল হাকিম হাওলাদারকে ইউনিয়ন পরিষদ ভবনে ডেকে আনেন। সেখানে আসলে হটাৎ এক পর্যায় চেয়ারম্যান টিএম রিপন বৃদ্ধ আব্দুল হাকিম হাওলাদারকে শারিরীকভাবে লাঞ্চিত করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে চেয়ারম্যারের কাছে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ করেন নি।
