প্রধান সূচি

Friday, September 11th, 2020

 

ভান্ডারিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুকুরের পানিতে ডুবে সাইফুদ্দিন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভান্ডাড়িয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। মৃত্যু শিশু তেলিখালী ইউনিয়নের উত্তর জুনিয়া গ্রামের মাওলানা গোলাম আজমের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে শিক্ষক দেলোয়ার হোসাইন জানান, দুপুরে সবার অজান্তে পাশর্^বতী পুকুরে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু সাইফুদ্দিনকে মৃত ঘোষণা করেন।


স্বরূপকাঠী পৌর মেয়রের বিরুদ্ধে থানায় জিডি

সম্পত্তির ভাগ বাটোয়ারা সংক্রান্ত ঘটনায় হালিমা খাতুন (৯২) নামের শয্যাশায়ী এক বৃদ্ধার কাছ থেকে জোড় করে স্ট্যাম্পে আঙ্গুলের ছাপ নেয়ার অভিযোগে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওই জিডি নং ৩৮৭। বৃহস্পতিবার সকাল ১০টায় হালিমা খাতুন এর ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলের (টিপ) ছাপ নেয়ার  পর তার পক্ষে বিকেলে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওই জিডি করা হয়। হালিমা খাতুন প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেনের মা। হালিমা খাতুন জিডিতে অভিযোগ করেন তার ২ মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পুত্রবধু জেবুন্নেছার যোগসাজশে মেয়র কবির জবরদস্তিবিস্তারিত পড়ুন


সপ্তদ্বীপা’র সাহিত্য আসর

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এডভোকেট শফিকুল ইসলাম কচি, লেখক ও কবি নলিনী কান্ত সানা, শিক্ষিকা অঞ্জলী রানী শীল, কবি মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দিকী, চিত্ত মন্ডল, ফারজানা আক্তার ময়না, অভিজিৎ রায় প্রমুখ।


মোড়েলগঞ্জ বহরবুনীয়া ইউনিয়ন চেয়ারম্যানের হাতে লাঞ্চিত হলেন ৮৫ বছরের বৃদ্ধা ॥ জেলা প্রশাসক বরাবর অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনীয়া ইবুনিয়নের চেয়ারম্যান এক বৃদ্ধকে মারধর করায় জেলা প্রসাশকের কাছে অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাকিম হাওলাদার নামের এক বৃদ্ধ। অভিযোগে জানা গেছে, উত্তর ফুলহাতা গ্রামের আব্দুল হাকিম হাওলাদার (৮৫) তার নিজ জমিতে জামাতার সহযোগিতায় বসতঘর নির্মান কাজ করলে তার ভাগ্নেরা চেয়ারম্যানের কাছে জমি নিয়ে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান বিষয়টি নিস্পত্তি না করে ঝুলিয়ে রাখেন। কয়েকদিন অপেক্ষা করে তিনি ঘরের কাজ শুরু করলে চৌকিদার দিয়ে চেয়ারম্যান আব্দুল হাকিম হাওলাদারকে ইউনিয়ন পরিষদ ভবনে ডেকে আনেন। সেখানে আসলে হটাৎ এক পর্যায় চেয়ারম্যান টিএম রিপন বৃদ্ধ আব্দুল হাকিম হাওলাদারকে শারিরীকভাবে লাঞ্চিতবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে ম্যাজিক গাড়ী ও  ইজিবাইক চালকদের দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে মো. নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নিহত হয়েছেন। একই সময় ওই ঘটনায় তার ছোট ভাই মো. জবেদ মোল্লা আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার সীমান্তবর্তী পূর্ব জৌসার গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্লা বাদী হয়ে চার জনকে নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial