পিরোজপুরে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা কার্যক্রম
পিরোজপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার সংলগ্ন ৩৭নং পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অন্তর্গত ২৬ হর্স রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
চিকিৎসা সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. মুয়াজ আলম। এ সময় ওই এলাকার বিভিন্ন বয়সের শতাধিক অসহায় ও দু:স্থ নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন বরিশাল সিএমএইচ এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়।
করোনা দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত অসহায় ও দু:স্থদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এ কার্যক্রমের আয়োজন করেছে বলে জানান ক্যাপ্টেন মো. মুয়াজ আলম।
